hadith book logo

পর্দা কেন

লেখকঃ শাইখ মুহাম্মদ ইবন আহমদ ইবন ইসমাঈল আল-মুকাদ্দিম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

সৌন্দর্য প্রদর্শন ও পর্দাহীনতা মহাবিধ্বংসী কবিরা গুনাহ:

হাদীসে বর্ণিত, উমাইমা বিনতে রাকিকাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসল, ইসলামের ওপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাইয়াত গ্রহণ করতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করে বলল,

«أُبايعك على أن لا تُشركي بالله ولا تسرقي ولا تزني ولا تقتلي وَلَدَكِ ولا تأتي ببهتان تفترينه بين يديك ورجليك ولا تَنُوحي ولا تتبرجي تبرج الجاهلية الأولى»

“আমি তোমাকে এ কথার ওপর বাইয়াত করাবো, তুমি আল্লাহর সাথে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তুমি তোমার সন্তানকে হত্যা করবে না, তুমি কাউকে সরাসরি অপবাদ দেবে না, ‘নিয়া-হা’ তথা মৃত ব্যক্তির জন্য কান্না-কাটি করবে না এবং জাহিলিয়্যাতের যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না।” এ হাদীসে সৌন্দর্য প্রদর্শন ও পর্দাহীনতাকে কবীরা গুনাহের সাথে একত্র করা হয়েছে।

সৌন্দর্য প্রদর্শন ও পর্দাহীনতা অভিশাপ ডেকে আনে এবং আল্লাহর রহমত থেকে মানুষকে দূরে সরায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«سيكون في آخر أمتي نساءٌ كاسيات عاريات على رؤوسهن كأسْنِمَةِ البُخْت العنوهن فإنهن ملعونات»

“আমার উম্মতের শেষ যুগে এমন কতক মহিলার আবির্ভাব হবে, তারা কাপড় পরিধান করবে অথচ নগ্ন, তাদের মাথার উপরিভাগ উটের সিনার মতো হবে। তোমরা তাদের অভিশাপ কর, কারণ, তারা অভিশপ্ত”। [হাদীসটি বিশুদ্ধ]