hadith book logo

পর্দা কেন

লেখকঃ শাইখ মুহাম্মদ ইবন আহমদ ইবন ইসমাঈল আল-মুকাদ্দিম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

পর্দা করা ‘তাকওয়া’

পর্দার অপর নাম তাকওয়া বা আল্লাহর ভয় [যখন কোনো মানুষ পর্দা করে তখন অবশ্যই তার অন্তরে আল্লাহর ভয় থাকে। এছাড়াও যে মহিলা পর্দা করে, তার পর্দা তাকে অনেক অন্যায় ও পাপাচার থেকে রক্ষা করে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামীন পর্দাকে তাকওয়ার পোশাক বলে আখ্যায়িত করেন।]। আল্লাহ তা‘আলা বলেন,

﴿يَٰبَنِيٓ ءَادَمَ قَدۡ أَنزَلۡنَا عَلَيۡكُمۡ لِبَاسٗا يُوَٰرِي سَوۡءَٰتِكُمۡ وَرِيشٗاۖ وَلِبَاسُ ٱلتَّقۡوَىٰ ذَٰلِكَ خَيۡرٞۚ﴾ [ الاعراف : ٢٦ ]

“হে বনী আদম, আমরা তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান ঢাকবে এবং যা সৌন্দর্যস্বরূপ। আর তাকওয়ার পোশাক, তা উত্তম”। [সূরা আল-আ‘রাফ, আয়াত: ৬২]

আল্লাহ রাব্বুল আলামীন মুমিন নারীদেরকে সম্বোধন করে পর্দা করার নির্দেশ দেন এবং বলেন,

﴿وَقُل لِّلۡمُؤۡمِنَٰتِ﴾ [ النور : ٣١ ]

“হে রাসূল আপনি মুমিন নারীদের বলে দিন।” [সূরা আন-নূর, আয়াত: ৩১]

অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামীন অপর এক আয়াতে আরও বলেন,

﴿وَنِسَآءِ ٱلۡمُؤۡمِنِينَ﴾ [ الاحزاب : ٥٩ ]

“হে মুমিনদের স্ত্রীগণ!”। [সূরা আল-আহযাব, আয়াত: ৫৯]

হাদীসে একটি ঘটনা বর্ণিত। বনী তামিম গোত্রের নারীরা একবার পাতলা কাপড় (যে কাপড়ে শরীর দেখা যায়) পরিধান করে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করল, তাদের দেখে তিনি বললেন,

«إن كنتن مؤمنات فليس هذا بلباس المؤمنات وإن كنتن غير مؤمناتٍ فتمتعن به»

“যদি তোমরা মুমিন হয়ে থাক, তবে তোমরা যে পোশাক পরিধান করেছ, তা কোনো মুমিন নারীদের পোশাক হতে পারে না। আর যদি তোমরা মুমিন না হয়ে থাক তবে তা উপভোগ করতে থাক”।