hadith book logo

পর্দা কেন

লেখকঃ শাইখ মুহাম্মদ ইবন আহমদ ইবন ইসমাঈল আল-মুকাদ্দিম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

সৌন্দর্য প্রদর্শন ও পর্দাহীনতা জাহান্নামীদের চরিত্র:

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«صنفان من أهل النارلم أَرَهُمَا : قوم معهم سِياطٌ كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مُمِيلاتٌ مائلات رؤوسهن كأسنمة البُخْتِ المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا»

“দুই শ্রেণির লোক জাহান্নামী হবে, যাদের আমি আমার যুগে দেখতে পাব না। এক শ্রেণির লোক, তারা এমন এক সম্প্রদায়, তাদের সাথে থাকবে গরুর লেজের মতো এক ধরণের লাঠি যদ্বারা তারা মানুষকে পিটাবে। অপর শ্রেণি হলো, কাপড় পরিহিতা নারী, অথচ নগ্ন, তারা পুরুষদেরকে আকৃষ্টকারী ও নিজেরা তাদের প্রতি আকৃষ্ট। তাদের মাথা হবে উটের চোটের মতো বাঁকা। তারা জান্নাতে প্রবেশ করবে না। এমনকি জান্নাতের সু-ঘ্রাণও তারা পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে”। (সহীহ মুসলিম)

সৌন্দর্য প্রদর্শন ও পর্দাহীনতা কিয়ামতের দিন ঘাঢ় অন্ধকার:

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন,

«مَثَلُ الرافلةِ في الزينة في غير ِ أهلِها كمثل ظُلْمَةٍ يومَ القيامة لا نورَ لها»

“অপর পুরুষকে সৌন্দর্য প্রদর্শন করা নারীর উদাহরণ হলো কিয়ামতের দিন গভীর অন্ধকারের মো। যার কোনো নুর থাকবে না।” [হাদীসটি দুর্বল]

অর্থাৎ যে মহিলা হাঁটার সময় সৌন্দর্য প্রকাশ করে হেলে দুলে হাঁটে সে কিয়ামতের দিন, ঘোর কালো অন্ধ হয়ে উপস্থিত হবে। তার দেহ হবে আগুনের কালো কয়লার মত। হাদীসটি যদিও দুর্বল, কিন্তু হাদীসের অর্থ শুদ্ধ। কারণ, আল্লাহর নাফরমানিতে মজা উপভোগ করা আযাব, আরাম পাওয়া কষ্ট। আর আল্লাহর ইবাদত বন্দেগী করা এর সম্পূর্ণ বিপরীত। আল্লাহর ইবাদতে কষ্ট পাওয়া, মজা ও শান্তি...ইত্যাদি। কারণ, হাদীসে বর্ণিত আছে, একজন সাওম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর দরবারে মিশকের চেয়ে বেশি সুঘ্রাণ হবে। অনুরূপভাবে শহীদের রক্ত সম্পর্কে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নিকট মিশকের চেয়ে অধিক সুগন্ধ।