hadith book logo

অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে সাওমের ভূমিকা

লেখকঃ মুহাম্মাদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

সত্য বলার প্রবণতা

জাতি ধর্ম নির্বিশেষে মিথ্যা হচ্ছে সকল অপরাধ ও পাপের মূল। মিথ্যা বর্জন অধিকাংশ অপরাধকে নির্মূল করতে পারে। হত্যাকারী, ঘুষখোর, অপহরণকারী প্রভৃতি অপরাধী মিথ্যার প্রশ্রয় পাবে, মিথ্যা বলে তাদের এ অপরাধ ধামা চাপা দিতে পারবে, মিথার প্রতি এতটুকু আস্থা যদি না থাকত তাহলে এ জাতীয় কোনও প্রকার অপরাধই সংঘটিত হত না, তাহলে মূলত মিথ্যাই এ সব অপরাধের ইন্ধনদাতা। সিয়ামের অস্তিত্বও এই মিথ্যা কাজ ও কথা পরিত্যাগের ওপর নির্ভরশীল। হাদীসে সে সম্পর্কে জোর উক্তি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায়: “যে মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ পরিত্যাগ করতে পারল না; অযথা খাদ্য ও পানীয় পরিহার করে তার কোনো লাভ নেই।” [সহীহ বুখারী, হাদীস নং ১৭৭০।]