১
একজন সফল গার্ডিয়ানের গুণাবলি
লেখকঃ মুহাম্মদ শামসুল হক সিদ্দিক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
এক. আদর্শের অনুবর্তিতা
একজন গার্ডিয়ান তার পরিবার ও ছেলেমেয়ের তালিম-তরবিয়ত ও আখলাক চরিত্রের প্রহরী। আর যিনি প্রহরী তিনি নিজেই যদি আদর্শচ্যুত হন তবে অন্যদেরকে শেখাবেন কী। আপনি যদি নিজে সিগারেট পান করায় অভ্যস্ত হয়ে থাকেন, আর পরিবারের অন্যান্য সদস্যদেরকে উপদেশ দেন, তোমরা সিগারেট পান করো না; কেননা তা ক্ষতিকর, তাহলে আপনার উপদেশ ধূম্রের মতো বাতাসে উড়ে যাবে। যাদেরকে উপদেশ দিচ্ছেন তাদের মাঝে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। সে হিসেবে একজন গার্ডিয়ানের জন্য আদর্শের অনুবর্তিতা একটি অপরিহার্য গুণ, যার অনুপস্থিতি গার্ডিয়ানশিপের গোটা প্রক্রিয়াকে ভণ্ডুল করে দেবে, দেওয়া স্বাভাবিক।