১
একজন সফল গার্ডিয়ানের গুণাবলি
লেখকঃ মুহাম্মদ শামসুল হক সিদ্দিক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
ছয: রাগ-রোষ বর্জন করা
একজন সফল গার্ডিয়ানের অন্যতম একটি গুণ হল রাগ-রোষ থেকে দূরে থেকে ঠাণ্ডা মাথায় কার্যবিধি নির্ধারণ করা; কেননা রাগ, উন্মত্ততা, একঘেয়েমি আদব শেখানোর ক্ষেত্রে একটি নেতিবাচক গুণ। সামাজিকভাবেও তা অনাকাঙ্খিত একটি অভ্যাস। মানুষ যদি তার রাগ-রোষ নিয়ন্ত্রণ করতে পারে, হজম করতে পারে তবে তা নিজের জন্য ও সন্তানদের জন্য বয়ে আনবে কল্যাণ। এর উল্টো হলে ফলাফলও হবে বিপরীত। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের জন্য বিশেষ উপদেশ চাইলে তিনি তাকে রাগ না করার উপদেশ দেন। [ দ্রঃ: সিলসিলাতুল আহাদিস আস সাহিহা:৯৩৮]
শুধু তাই নয়, বরং রাগ সংবরণকে তিনি আসল বীরত্ব বলে আখ্যায়িত করেন। আবু হুরায়রা (রাযি:) হতে এক বর্ণনায় এসেছে, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ বীর-বাহাদুর সে নয় যে কুস্তিতে অন্যকে পরাহত করতে পারে। বরং বীর-বাহাদুর সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে’। [বুখারি ও মুসলিম]