hadith book logo

একজন সফল গার্ডিয়ানের গুণাবলি

লেখকঃ মুহাম্মদ শামসুল হক সিদ্দিক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

সাত : মধ্যমপন্থা অবলম্বন

কট্টরপন্থা সকল ক্ষেত্রে নিন্দনীয় একটি গুণ। এ-কারণেই আমরা দেখতে পাই যে ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজের ক্ষেত্রেও তিনি মধ্যমপন্থা অবলম্বনকে পছন্দ করেছেন। আবু মাসুদ উকবা ইবনে উমর আল-বাদরি বর্ণনা করে বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল যে আমি অমুকের কারণে ফজরের নামাজে আসি না। সে আমাদেরকে নিয়ে দীর্ঘ করে নামাজ পড়ে। কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দানকালে এত বেশি রাগ করলেন ইতঃপূর্বে যা অন্য কোনো বক্তৃতায় করেন নি। অতঃপর তিনি বললেন: ‘হে লোকসকল! নিশ্চয় তোমাদের মধ্যে এমনও রয়েছে যারা বিতাড়ক, তাই তোমাদের মধ্যে যে ব্যক্তি ইমামতি করবে সে যেন সংক্ষেপ করে; কেননা তার পেছনে বৃদ্ধ, শিশু ও প্রয়োজনগ্রস্থ লোক রয়েছে’। [বুখারি ও মুসলিম]

মধ্যমপন্থী বিষয় উত্তম বিষয় বলে একটি কথা আছে। কাজেই একজন গার্ডিয়ানকে তার পোষ্যের লালন-পালনের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন অবশ্যই জরুরি।

উপরে বর্ণিত গুণগুলো পূর্ণাঙ্গরূপে কারও মধ্যে পাওয়া গেলেই কেবল গার্ডিয়ানশিপের ক্ষেত্রে সফলতা অর্জনের আশা করা যেতে পারে। আল্লাহ আমাদের সহায় হউন।

সমাপ্ত