hadith book logo

একজন সফল গার্ডিয়ানের গুণাবলি

লেখকঃ মুহাম্মদ শামসুল হক সিদ্দিক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

চার: মমত্বপূর্ণ হৃদয়

একজন গার্ডিয়ানকে হতে হবে মমত্বপূর্ণ হৃদয়ের অধিকারি। নির্দয়, কঠিন হৃদয় ব্যক্তির পক্ষে যথার্থরূপে গার্ডিয়ানশিপের দায়িত্ব পালন সম্ভব হবে না। আবু সুলায়মান মালেক ইবনে হুয়াইরেস বলেন: আমরা কতিপয় সমবয়সী যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিশ দিন অবস্থান করলাম। আমাদের প্রতি তিনি ছিলেন কোমল ও দয়াময়। তিনি মনে করলেন যে আমরা আমাদের পরিবার পরিজনের সাথে সাক্ষাতের জন্যে আকাঙ্ক্ষী হয়ে পড়েছি। তিনি আমাদেরকে আমাদের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আমরা তাকে এ ব্যাপারে জানালাম। অতঃপর তিনি আমাদেরকে বললেন, ‘ তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, এত সময় এত দিন থাক। যখন নামাজের সময় হবে, তোমাদের একজনে আজান দেবে, ও তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি করবে। [ বুখারি ও মুসলিম]

ইবনে উমর (রাযি:) থেকে এক বর্ণনায় এসেছে, নবী কারিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ প্রতিটি বৃক্ষেরই ফল রয়েছে, আর কলিজার ফল হল সন্তান। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহম করেন না যে ব্যক্তি তার সন্তানের প্রতি করুণা প্রদর্শন করে না। যার হাতে আমার আত্মা তার কসম, দয়ার্দ্র ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। আমরা বললাম, য়্যা রাসূলাল্লাহ! আমরা সবাই তো দয়াশীল। তিনি বললেন, ‘তোমাদের কারো দয়ার্দ্র হওয়ার অর্থ এ নয় যে সে তার সাথীর প্রতি দয়ার্দ্র হবে। বরং দয়া-করুণা হল মানুষের প্রতি দয়া করা। [বুখারি ও মুসলিম]