hadith book logo

একজন সফল গার্ডিয়ানের গুণাবলি

লেখকঃ মুহাম্মদ শামসুল হক সিদ্দিক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

পাঁচ: দুটি বিষয়ের মধ্যে যা অধিক সহজ তা বেছে নেওয়া যদি তা পাপপূর্ণ না হয়।

সফল গার্ডিয়ানের গুণাবলির মধ্যে একটি হল, দুটি বিষয়ের মধ্যে সহজতর বিষয়টি বেছে নেওয়ার যোগ্যতা, যদি তাতে গুনাহ না থাকে। আয়েশা (রাযি:) হতে এক বর্ণনায় এসেছে, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুটি বিষয়ের মধ্যে একটি বেছে নেয়ার সুযোগ দেয়া হত, তখনই তিনি সহজটি বেছে নিতেন তা যদি পাপপূর্ণ না হত। আর তিনি কখনোই নিজের জন্য কোনো বিষয়ে প্রতিশোধ নিতেন না। তবে হ্যাঁ, আল্লাহর হুরমত লঙ্ঘিত হলে তিনি আল্লাহর জন্য প্রতিশোধ নিতেন। [ বুখারি ও মুসলিম]