১
সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
দৈনন্দিন কাজে ভারসাম্য রক্ষা করুন :
আমরা আয় রোজগার কেন করি? কারণ আমরা নিজের ব্যক্তি জীবন, আপন স্বাস্থ্য ও পরিবার থেকে বেশির চেয়ে বেশি আনন্দ পেতে চাই। পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করে আপন জীবনসঙ্গী ও সন্তানাদি নিয়ে তৃপ্তি ও প্রশান্তিময় জীবন কাটাতে চাই। আমরা নিজের মেধা ও আত্মার ক্রমোন্নতি চাই। তাই বলে ক্যারিয়ার গঠন করতে গিয়ে পরিবার-পরিজনকে ভুলে গেলে চলবে না। ক্যারিয়ারের যেয়ে জীবনের মূল্য বেশি। আপনি হয়তো খেয়াল করেন নি আপনি আসার আগে থেকে আপনার সন্তানটি শুধু আপনার সান্নিধ্যের প্রতীক্ষায় থাকে। আপনার পেশাগত দায়-দায়িত্বের চেয়ে সম্পর্ক ও আত্মীয় পরিজনের গুরুত্ব কম নয়। সম্পর্ক ও আত্মীয়তাই সব। তাদের সুখের মাঝেই আপনি সুখ খোঁজেন। মাঝেমাঝে তাদের খোঁজ-খবর নিন। আত্মীয়তার বন্ধনই যদি না থাকে তবে ক্যারিয়ার দিয়ে কী হবে? আত্মীয়তা-সম্পর্ক রক্ষা করা যে জরুরী, আত্মীয়তা-সম্পর্ক ছিন্ন করা যে হারাম আর আত্মীয়দের ভালো-মন্দের খোঁজ-খবর রাখা, বিপদাপদে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করার ফযীলত সম্পর্কে কুরআনে কারিমে এবং হাদীসে অনেক বাণী উল্লিখিত হয়েছে। আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন, যারা তা অটুট রাখে তাদের প্রশংসায় তিনি ইরশাদ করেন,
﴿وَٱلَّذِينَ يَصِلُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيَخۡشَوۡنَ رَبَّهُمۡ وَيَخَافُونَ سُوٓءَ ٱلۡحِسَابِ ٢١﴾ [ الرعد : 21]
‘আর আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন, যারা তা অটুট রাখে এবং তাদের রবকে ভয় করে, আর মন্দ হিসাবের আশঙ্কা করে।’ {সূরা আর-রা‘দ, আয়াত : ২১}
পক্ষান্তরে যারা এ সম্পর্ক অটুট রাখে না তীব্র ভাষায় তাদের ভৎর্সনা করে আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوٓءُ ٱلدَّارِ ٢٥﴾ [ الرعد : 25]
‘আর যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং যমীনে ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্যই লা‘নত আর তাদের জন্যই রয়েছ আখিরাতের মন্দ আবাস।’ {সূরা আর-রা‘দ, আয়াত : ২৫}
হাদীসে এসেছে আত্মীয়তা-সম্পর্ক রক্ষার দ্বারা মানুষের হায়াত লম্বা হয় এবং ধন-সম্পদ বৃদ্ধি পায়। আনাস বিন মালেক রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেন,
«مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ» .
‘যে ব্যক্তি কামনা করে তার রিযক প্রশস্ত হোক এবং তার আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়তা-সম্পর্ক বজায় রাখে।’ [বুখারী : ৫৯৮৫; মুসলিম : ৪৬৩৯]
এমন লোকের সংখ্যা কম নয় যাদের বক্তব্য হলো, আমাদের শতকরা ৭০ ভাগ সাফল্য পারিবারিক বন্ধন ও আত্মীয়তার সম্পর্কের ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে পেশা ও কাজের ভূমিকা মাত্র ত্রিশ ভাগ বা তার চেয়ে কম। তাই আমাদের চেষ্টা হওয়া উচিত ভারসাম্যপূর্ণ জীবন গড়ার। নিজের সন্তান ও পরিবারের জন্যও অতটুকু সময় দেয়া দরকার যতটুকু সময় বরাদ্দ থাকে সফল ক্যারিয়ার গড়ার জন্য। চেষ্টা করবেন প্রতিটি সন্ধ্যা পরিবারের সাথে কাটাতে।