১
সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
সফলতা আপনারও পদ চুম্বন করবে
কেউ এমন আছে কি যার মনে উন্নতির খায়েশ নেই? এগিয়ে যাবার ইচ্ছে নেই? সম্মান, সুখ্যাতি ও সম্পদ লাভের আকাঙ্ক্ষা নেই? অবশ্যই না। সবাই চায় জীবনে সফল হতে, প্রাপ্তির আনন্দে অবগাহন করতে। তবে হাজারো লাখো মানুষ আছে যারা শুধু উন্নতির চিন্তাই করে, হদয়ে কেবল স্বপ্নের জালই বোনে; কিন্তু সফলতা তাদের পদ চুম্বন করে না। সাফল্যের সোনার হরিণ তাদের কাছে ধরা দেয় না। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন এমন হয়? পৃথিবীতে যারা সফলতার শীর্ষে আরোহণ করেছেন তারা কি ভিন্ন গ্রহের কেউ? উত্তর যদি না হয়, তাহলে কোন জীয়নকাঠির ছোঁয়ায় তাঁরা সাফল্য, খ্যাতি, প্রতিপত্তি ও বিত্তের মালিক হয়েছেন? চলুন সে প্রশ্নের উত্তর খোঁজা যাক।
হ্যাঁ আল্লাহর বান্দা, আপনিও পারবেন আনন্দ, ভালোবাসা, খ্যাতি, ঐশ্বর্য সবকিছু অর্জন করতে। শুধু তাই নয় আপনি জীবনে সকল চ্যালেঞ্জের মোকাবেলাও করতে পারবেন। সফলতা আপনাকে ধরা দেবার অপেক্ষায়; দরকার শুধু নিজেকে এর জন্য প্রস্তুত করা। তবে প্রস্তুতি এমন হলে চলবে না যে রাতে আপনার মাথায় একটি আইডিয়া এলো অথচ সকালে অতি সাধারণ ব্যস্ততায় ব্রেইন থেকে তা এমনভাবে উধাও হয়ে গেল যেন আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তাই করেন নি। আসুন আজ আমরা এমন কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করি যা অনুসরণ করে আপনিও পারেন সফলভাবে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে।