১
সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
সুন্দর পারিকল্পনা অধিক সাফল্য :
যে যত সুন্দর পরিকল্পনা গ্রহণ করতে পারবে তার উদ্ভাবনী যোগ্যতা তত বেশি বৃদ্ধি পাবে। বাড়বে সাফল্যের সম্ভাবনাও। উত্তম হলো আপনি নিজের পরিকল্পনাগুলো একাটি কাগজে লিপিবদ্ধ করবেন। পরিকল্পনা মাফিক কাজ করার জন্য কোন কোন জিনিসের প্রয়োজন পড়বে তাও চিন্হিত করুন। কোত্থেকে কোত্থেকে সহযোগিতা অথবা পরামর্শ পেতে পারেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা দরকার। বাস্তবতার নিরিখে সব ভেবে দেখুন। তারপর সেই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে কাজ করে যান। দুরদর্শিতার সাথে উত্তম পরিকল্পনা প্রণয়ন আপনাকে অন্যের চেয়ে এগিয়ে রাখবে। সফল পদে বসা লোকের সাফল্যের পেছনে উত্তম পরিকল্পনা এবং সুন্দর কর্মকৌশলের অবদান সর্বজন বিদিত। আপনি কিছু লোকের মেধাগত যোগ্যতা ও সামর্থ্য সম্পর্কে জানেন। হতে পারে আপনি তাদের যোগ্যতার খুব একটা স্বীকৃতিও দেন না। এও সম্ভব, আপনি নিজেকে তাদের চেয়ে ওই পদের জন্য অধিক যোগ্য মনে করেন। আর বাস্তবটাও তেমনি। কিন্তু তারপরও আপনাকে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হয়। আপনার সৃজনশীল প্রতিভা তাদের চেয়ে অনেক ভাল। এতসত্ত্বেও যদি সুস্থির মস্তিষ্কে ভেবে দেখেন তাহলে নির্ঘাত জানতে পারবেন- তাদের এই সাফল্যের পেছনে ওই সুন্দর পরিকল্পনার হাত রয়েছে।
আল্লাহ তা‘আলা আমাদের সকলকে প্রতিটি কাজ উত্তমরূপে, উত্তম পদ্ধতিতে, যথাসময়ে সম্পন্ন করার তাওফীক দিন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সাফল্য দান করুন এবং প্রতিটি কাজ তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণে ভূষিত করুন। আমীন।