hadith book logo

সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

লক্ষ্য হাসিলের জন্য পূর্ণ প্রচেষ্টা নিয়োগ :

আপনি সবিস্ময়ে লক্ষ্য করবেন, বর্তমানে আমেরিকা পৃথিবীর সবচেয়ে ব্যস্ত ও কর্মমুখর সময় অতিবাহিত করছে, তারপরও অনেক মার্কিনী আছে যাদের বক্তব্য- প্রতিটি কর্মদিবস হওয়া দরকার চব্বিশ ঘন্টার অথচ এরাই আবার ফি বছর যথারীতি ছুটিতে যায়, এমনকি মার্কিন প্রেসিডেন্টের মত ব্যস্ত মানুষও সপ্তাহ বা পক্ষকালের জন্য ছুটি যান। কী এর কারণ ? কারণ হলো বড় ধরনের কোন কাজ করতে হলে এর জন্য চেষ্টা তদবিরও চালাতে হয় বড় আকারের। আপনি যদি চান কোনো বিরল কীর্তির সাক্ষর রাখতে অথবা বিষ্ময়কর কিছু উপহার দিতে, তবে এর জন্য প্রতি সপ্তাহে একটি পূর্ণ দিবস ও প্রতি বছর অন্তত এক সপ্তাহ বা দুই সপ্তাহ ছুটি থাকা অবশ্যক। দেখতে হবে কোন সময় আপনার উদ্যম ও কর্মস্পৃহা বেশি থাকে এবং কখন আপনার মস্তিষ্ক একাগ্রতার সাথে কাজ করে। বিষয়টি আসলেই খুব গুরুত্বপূর্ণ। কারণ, এটি যখন জেনে যাবেন আপনি তখন সময়গুলোকে কাজে লাগিয়ে নিজের সৃজনশীল প্রতিভা ও উদ্ভাবনী মেধাকে আরো জোরালো ও ক্ষুরধার করতে সক্ষম হবেন।