১
সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করুন :
আপনাকে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ বাছাই করতে হবে। কিছু কাজ এমন থাকে যা এখনি করা জরুরী নয়, যখন কোনো কাজ থাকবে না তখন করলেও চলবে। সুতরাং এ কাজ পরেই করুন। আপনার জানা থাকতে হবে কোন্ কাজের উপযুক্ত সময় কোনটি। অনেক কাজের বোঝায় যখন চাপে পড়ছেন তখন মনে মনে একথা আওড়ান- আপনি যে কাজ করছেন তাই আপনার সাধ্যের মধ্যে। সাধ্যাতীত কাজে নাক গলানোর প্রয়োজন নেই। কাজের জন্য যদি আজকের দিন পছন্দ না হয় তাহলে জেনে রাখুন আগামীকাল আজকের চেয়ে ভিন্ন নয়। আগামীকালকে কর্মমুখর করার জন্য আজকের মূল্যায়নের বিকল্প নেই। কিছু লোক আগামীর স্বপ্নে বিভোর থাকে অথচ সত্য হলো আগামীকে সুন্দর করতে হলে আজকের সদ্ব্যবহার জরুরী। সফলতা এমনি এমনি ধরা দেয় না, সফলতার পথে এগিয়ে যেতে হয়। কষ্ট করে সফলতা অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন,
﴿إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوۡمٍ حَتَّىٰ يُغَيِّرُواْ مَا بِأَنفُسِهِمۡۗ﴾ [ الرعد : 11]
‘নিশ্চয় আল্লাহ কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।’ {সূরা রা‘দ, আয়াত : ১১} অন্য এক আয়াতে আল্লাহ বলেন,
﴿ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ لَمۡ يَكُ مُغَيِّرٗا نِّعۡمَةً أَنۡعَمَهَا عَلَىٰ قَوۡمٍ حَتَّىٰ يُغَيِّرُواْ مَا بِأَنفُسِهِمۡ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ٥٣﴾ [ الأنفال : 53]
‘তা এ জন্য যে, আল্লাহ কোন নিয়ামতের পরিবর্তনকারী নন, যা তিনি কোন কওমকে দিয়েছেন, যতক্ষণ না তারা পরিবর্তন করে তাদের নিজদের মধ্যে যা আছে। আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ {সূরা আল-আনফাল, আয়াত : ৫৩}