১
সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
যথাসময়ে নিজের কাজ করুন :
আপনি যদি চ্যালেঞ্জে জিততে চান এবং জীবনের কুরুক্ষেত্রে সদা বিজয়ী থাকতে আগ্রহী হন তাহলে আপনাকে প্রতিটি কাজ সঠিক সময়ে আঞ্জাম দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে। বর্তমান যুগের চ্যালেঞ্জে বিজয়ী হতে হলে অতি জরুরী হলো আপনার চলার গতি এতটা দ্রুত হতে হবে যে, নির্ধারিত ডেড লাইনের মধ্যেই কাঙ্ক্ষিত যেন লক্ষ্যে পৌঁছাতে পারেন। অতি দ্রুত যিনি কাজ করতে পারেন তাকে যে লোক কাজে অলসতায় অধিকতর যোগ্য বিবেচনা করা হবে।
বর্তমান কালে সবাই দ্রুত গতিতে কাজ চায়। এখন মানুষের হাতে সময় খুব কম। কারও এখন লাইনে দাঁড়ানোর, অপেক্ষার প্রহর গুণবার ধৈর্য নেই। এমন কি ইন্টারনেটের গতি কমে গেলেও মানুষ বিরক্ত বোধ করে। আপনি যত দ্রুততার সাথে কাজ করবেন ততই শিখবেন, ততই অভিজ্ঞ হবেন এবং সে অনুযায়ীই বেতন পাবেন। কতই না ভালো হয় যদি এমন হয়- আপনার বন্ধু-বান্ধব ও পরিচিত জনের যখনই কোনো কাজ দ্রুততা ও দক্ষতার সাথে করার দরকার পড়ে আপনাকেই তারা স্মরণ করে।
আপনাকে সে পর্যায়ে পৌঁছাতে হলে আরো প্রয়োজন (যদি আপনার অধিকাংশ কাজ কস্পিউটারে হয়ে থাকে) সে কাজের প্রচলিত বিষয়াদী সম্পর্কে সম্যক জ্ঞান রাখা। নতুন কোনো প্রোগ্রাম বা ভিশন বাজারে এলে তা নিজের কম্পিউটারে ডাউনলোড করার ক্ষমতা অর্জন করা। মেধাগত যোগ্যতা কীভাবে বাড়ানো যায় তার ফিকির রাখতে হবে সব সময়। যে কোনো কাজ যথাসময়ে দ্রুততার সাথে সম্পাদন করার জন্য নিত্যনতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়া এখন এক বুনিয়াদী বিষয়ে পরিণত হয়েছে।