১
গল্পে আঁকা ইতিহাস ১ -আঁধার রাতের বন্ধু
লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
দানের মহিমা
প্রিয় স্ত্রীর চোখে চোখ রেখে ইকরামা বললেন, ‘তার আগে শোন, উত্তপ্ত মরুভূমিতে একজন মুসাফিরের জন্যে একটু ছায়ার কতো প্রয়োজন! হোক না তা বাবলা গাছের ছায়া! লাখ দিনারের বিনিময়ে হলেও কি সে তা পেতে চাইবে না?কিন্তু এরচে' অনেক ভয়াবহ একটি চিত্রের কথা কি আমি তোমাকে বলবো? ভাব তো একটু, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে, সেই হাশরের মাঠের উত্তাপ কতো ভয়ংকর হবে! যার একটা দিন হবে পঞ্চাশ হাজার বছর! কী কঠিন বিপদ হবে মানুষের সেদিন, যখন নিজের ঘামে নিজে তলিয়ে যাওয়ার উপক্রম হবে!
সেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না!
প্রিয়তম! সেই কঠিন দিনে আরশের একটুখানি ছায়া-লাভের সওদা করতে বের হয়েছিলাম আমি আজ!
তুমি তো জানো, যারা দান করে অতি গোপনে, এমন কি নিজের বাম হাতেরও অগোচরে, তাদেরও ডাকা হবে সেদিন আরশের ছায়াতলে।’
এতোটুকু শুনেই আনন্দে উদ্বেলিত হয়ে বুদ্ধিমতী স্ত্রী বলে উঠলেন, ‘বুঝেছি প্রিয় স্বামী আমার! আর বলতে হবে না। সত্যি, আপনি বড় ভাগ্যবান আর আপনার স্ত্রী হয়ে আমি বড় ভাগ্যবতী।’