hadith book logo

আয়াতে তাতহীর ও হাদিসে কিসার অর্থ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

আয়াতে তাতহীর ও হাদিসে কিসার অর্থ

প্রশ্ন: জনৈক শিয়া যুবক আমাকে বলল: (শিয়াদের) ইমামগণ নিষ্পাপ, “আয়াতে তাতহীর” দ্বারা আল্লাহ তাদেরকে নিষ্পাপ ঘোষণা করেছেন। কারণ আয়াতে তাতহীরে ( أَهْلَ البَيْت ) দ্বারা উদ্দেশ্য “আহলে বায়েত” তথা আলী, হাসান, হুসাইন ও ফাতেমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার অন্তর্ভুক্ত নয়। সে বলল: আয়াতে পুংলিঙ্গের “মীম” দ্বারা সম্বোধন ব্যবহার করা হয়েছে, যদি নবীর স্ত্রীগণ উদ্দেশ্য হত তাহলে স্ত্রী লিঙ্গের “নূন” ব্যবহার করা হত। এ সম্পর্কে সে “হাদিসুল কিসা” নামে একটি হাদিস শোনাল। তার বক্তব্য: উক্ত আয়াত ও হাদিস শিয়াদের বারো ইমামকে মাসুম ও নিষ্পাপ প্রমাণ করে।