hadith book logo

আয়াতে তাতহীর ও হাদিসে কিসার অর্থ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

কতগুলো প্রশ্ন:

বিনা বিতর্কে যদি মেনেও নেই উক্ত সূরা আল-আহযাবের ৩৩ নং আয়াত দ্বারা আহলে বায়েতকে নিষ্পাপ ঘোষণা করা হয়েছে, কিন্তু তাদের সন্তানরা নিষ্পাপ কেন? নিষ্পাপ হলে সবার সন্তানই নিষ্পাপ, কারো সন্তান নিষ্পাপ কারো সন্তান নিষ্পাপ নয়, কেউ নিষ্পাপ কেউ নিষ্পাপ নয়, এই বিভাজন কেন, অথচ সবার বংশ এক?! এই ধারা দ্বাদশেই সীমাবদ্ধ কেন? ইরানী মেয়ের গর্ভে জন্ম নেয়া যাইনুল আবেদিনই কেন ইমাম নির্বাচিত? দ্বাদশ ইমাম নির্ধারণে শিয়ারা একমত নয়, তাহলে কোন গ্রুপের মনোনীত ইমাম সঠিক? ইমাম নির্ধারণের মাপকাঠি কি? আল্লাহর প্রিয় ফাতেমা নিষ্পাপ হলে তার প্রিয় অন্যান্য বান্দা নিষ্পাপ নয় কেন?! এসব প্রশ্নের কোন সদুত্তর শিয়াদের নিকট নেই! এ থেকেই তাদের ভ্রষ্টতা ও বিচ্যুতির স্বরূপ প্রকাশ পায়। তাদের গোঁড়ামি, অযৌক্তিকতা ও ভ্রষ্টতা স্পষ্ট করার জন্য এ ভূমিকা জরুরী ভেবে উল্লেখ করলাম।