১
অন্তর বিধ্বংসী বিষয় দুনিয়ার মহব্বত
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
পাঁচ. অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামীনের মহব্বত সৃষ্টিতে প্রতিবন্ধক হয় ও বিঘ্ন ঘটায়
ইমাম ইবন তাইমিয়্যাহ রহ. বলেন, “যখন অনেক বড় বড় ও শক্তিশালী উপাস্য (দিরহাম, দিনার, কু-প্রবৃত্তি ও নফস) যেগুলো অন্তরকে মহান আল্লাহ রাব্বুল আলামীনের মহ্ববত ও তার ইবাদত থেকে বিরত রাখে তা অন্তরের ওপর কর্তৃত্ব করে, তখন সে অন্তরে কীভাবে মহান আল্লাহ রাব্বুল আলামীনের মহব্বত থাকতে পারে। কারণ, এসবের মহব্বত অন্তরে থাকার দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের মহব্বত তার প্রতিবন্ধক হয়। আর কারো অন্তর যদি দুনিয়ার মহব্বতে ভর্তি হয়ে থাকে তা মাখলুকের সাথে আল্লাহকে শরীক করারই নামান্তর। যে অন্তর তার রবের পরিপূর্ণ মহব্বত ও ইবাদত করে, সে অন্তরে আর কারো প্রতি মহব্বত থাকতে পারে না। অন্তর গাইরুল্লাহর মহব্বতকে কীভাবে প্রতিহত করবে ও দূরে সরাবে। কারণ, প্রতিটি প্রেমিক তার প্রেমিকার অন্তরকে তার নিজের দিকেই আকৃষ্ট করতে থাকে এবং তার দিকে টানতে থাকে এবং সে তার প্রেমিকাকে তাকে ছাড়া অন্য কাউকে মহব্বত করা হতে বিরত রাখে” [যুহুদ ও পরহেজগারী ৩৮।]।