hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় দুনিয়ার মহব্বত

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

পনের: মহান আল্লাহ রাব্বুল আলামীনের সাহায্য বিলম্ব হবে এবং শত্রুদের অন্তর থেকে তোমাদের ভীতি দূর হবে

সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«يُوشِكُ الْأممُ أَْن تَدَاعَى عَلْيُكْم كَما تَدَاعَى الْأَكَلَةُ إلِى قَصْعَتِهَا . فقال قائل : ومن قلة نحن يومئذ؟ قال : بَلْ أَنْتُمْ يوَْمئِذٍ كَثيِرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ، وَلَيَنْزَعَنَّ اللهُ من صُدورِ عَدُِّوكُمْ المَهَابَةَ مِنْكُمْ، وَلَيَقْذِفَنَّ اللهُ فِي قُلُوبكِمْ الْوَهْنَ، فقال قائل : يا رسول الله وما الوهن؟ قال : حُبُّ الُّدْنيَا وََكرَاهِيةُ المَوْتِ»

“অচিরেই এ উম্মতের লোকদের ওপর এমন একটি সময় আসবে তোমাদের বিপক্ষে তোমাদেরকে এমনভাবে ডাকা হবে যেমনটি মেজবান মেহমানদের খাওয়ারের টেবিলের দিকে ডাকতে থাকে। একজন এ কথা শোনে একজন সাহাবী বলল, সেদিন কি আমাদের মুসলিমদের সংখ্যা কম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। বরং, সেদিন তোমাদের সংখ্যা আরও বেশি হবে! তবে তোমরা সেদিন বন্যার পানিতে ভেসে আসা আবর্জনার মতো। আল্লাহ রাব্বুল আলামীন তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভীতিকে দুর করে দিবে এবং তোমাদের অন্তরসমূহে ওহান ঢেলে দেবে। তারপর একজন সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল ওহান জিনিসটি কী? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহান হলো, দুনিয়ার মহব্বত ও মৃত্যুকে অপছন্দ করা”।