hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় দুনিয়ার মহব্বত

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

ষোল. দুনিয়া ও আখিরাতের ক্ষতির সম্মুখীন হওয়া

আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে কারীমে বলেন,

﴿وَمِنَ ٱلنَّاسِ مَن يَعۡبُدُ ٱللَّهَ عَلَىٰ حَرۡفٖۖ فَإِنۡ أَصَابَهُۥ خَيۡرٌ ٱطۡمَأَنَّ بِهِۦۖ وَإِنۡ أَصَابَتۡهُ فِتۡنَةٌ ٱنقَلَبَ عَلَىٰ وَجۡهِهِۦ خَسِرَ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ ١١﴾ [ الحج : 11]

“মানুষের মধ্যে কতক এমন রয়েছে, যারা দ্বিধার সাথে আল্লাহর ইবাদাত করে। যদি তার কোনো কল্যাণ হয় তবে সে তাতে প্রশান্ত হয়। আর যদি তার কোনো বিপর্যয় ঘটে, তাহলে সে তার আসল চেহারায় ফিরে যায়। সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। এটি হলো সুস্পষ্ট ক্ষতি।” [সূরা আল-হজ, আয়াত: ১১]

হাসান রহ. বলেন, প্রতিটি মানুষের উপার্জন হলো সে যে নিয়ে চিন্তা করে তা। যে ব্যক্তি কোনো কিছুর ইচ্ছা করে সে তারা আলোচনা বেশি করে। মনে রাখবে, যার আখিরাত নেই তার বর্তমানও নেই আর যে ব্যক্তি দুনিয়াকে আখিরাতের ওপর প্রাধান্য দেবে তার দুনিয়াও নেই আখিরাতও নেই।