hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় দুনিয়ার মহব্বত

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

সাত. মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টিকে যাবতীয় সবকিছুর ওপর প্রাধান্য দেওয়া

আল্লামা ইবন রজব রহ. বলেন, “পূর্বেকার কোনো কোনো মনীষীদের কিতাবে আছে, যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করে, তার নিকট মহান আল্লাহ রাব্বুল আলামীনের মহব্বতের চেয়ে প্রিয় আর কোনো কিছু হতেই পারে না; সে সব সময় আল্লাহ রাব্বুল আলামীনের মহব্বতকে প্রাধান্য দেবে, অন্য কিছুকে সে প্রাধান্য দেবে না। আর যদি কোনো ব্যক্তি দুনিয়াকে মহব্বত করে, তাহলে তার নিকট দুনিয়া ছাড়া আর কোনো কিছু প্রাধান্য পাবে না। ইবন আবিদ দুনিয়া রহ. স্বীয় সনদে হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করে বলেন, আমি কোনো বস্তুকে আমার চক্ষু দ্বারা দেখি নি, কোনো কথা আমর জবান দ্বারা উচ্চারণ করি নি, কোনো বস্তুকে আমার হাত দ্বারা স্পর্শ করি নি এবং পা দ্বারা পদপিষ্ট করিনি যতক্ষণ না, আমি চিন্তা করে দেখি যে এতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি নাকি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নাফরমানি। যদি দেখতাম এতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি রয়েছে, তখন আমি তা অতি তাড়াতাড়ি স্বআগ্রহে পালন করতাম আর যদি দেখতাম না এতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নাফরমানি রয়েছে, তাহলে তা থেকে আমি বিরত থাকতাম।