১
মুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়ঃ কারণ ও প্রতিকার
লেখকঃ ড. আব্দুল্লাহ আল-খাতির • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
ষষ্ট কারণঃ শক্তির উৎস-দ্বীন অনুসরণে চরম শিথিলতা
দ্বীন ইসলাম আঁকড়ে ধরে আমরা যে প্রবল ক্ষমতার অধিকারী হতে পারি, সে বাস্তবতার উপলব্ধি আমাদের নেই। আমরা আমাদের দ্বীনকে ছেড়ে দিয়েছি এবং তার মাঝে লুকায়িত প্রবল শক্তির অনুসন্ধান বর্জন করেছি। আমাদের ধর্মে যেমন রয়েছে ধর্মীয় বিধি-বিধান, তেমনি রয়েছে যাবতীয় বৈষয়িক সমস্যার সুষম সমাধান, যা কেয়ামত পর্যন্ত জীবন-পথের বিস্তৃত পরিসরে সকল সমস্যর সুষ্ঠু সমাধান দিতে সক্ষম। কোন জাতির জীবনে এর চেয়ে চরম ব্যর্থতা আর কি হতে পারে যে, সে পরিপূর্ণ শক্তি ও ক্ষমতার অধিকারী এবং বিশাল ধন-ভান্ডারের মালিক হওয়া সত্ত্বেও এই শক্তি-সামর্থ ও বিপুল অর্থবিত্ত তার কোন কাজেই লাগাতে পারলো না। কবির ভাষায়ঃ
ولم أر فى عيوب الناس شيئا ، كنقص القادرين على التمام .
অর্থঃ শক্তি আছে পূর্ণ করিবার পূর্ণ করে না তবু,
এর চে’ বড় দোষ মানুষের মাঝে দেখিনি আমি কভু।
ولم أر فى عيوب الناس شيئا ، كنقص القادرين على التمام .
অর্থঃ শক্তি আছে পূর্ণ করিবার পূর্ণ করে না তবু,
এর চে’ বড় দোষ মানুষের মাঝে দেখিনি আমি কভু।