hadith book logo

স্বনির্ভরতা অর্জনে ইসলাম একটি পর্যালোচনা

লেখকঃ ড. হুসাইন আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

পুঁজি ও মূলধনের ব্যবস্থা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদসহ মুলধন লাভের অবৈধ পন্থাগুলো নিষিদ্ধ করে মূলধন লাভে ইচ্ছুকদেরকে বৈধপন্থায় তাদের মুলধন লাভের ব্যবস্থা করে দিয়েছিলেন। যারা চাষাবাদে উৎসাহী তিনি তাদের মাঝে পতিত জমি বন্টন করেছিলেন। এভাবে রাষ্ট্রাধীন অনাবদী জমিসমূহ আবাদী জমিতে পরিণত করেছিল। ব্যবসা ও বাণিজ্য প্রবণ লোককে নগদ মুলধন যোগাড় করে দেন, তাছাড়া ধনাঢ্য সাহাবীগণ ব্যবসার উদ্দেশ্যে টাকা বিনোয়োগ করতেন অথবা সাময়িক ঋন দিতেন। এতে সমস্যার সমাধান না হলে । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মাল থেকে ঋনের ব্যবস্থা করতেন। ফলে যেমন বেকার জনগোষ্ঠী অর্থোপার্জন করার সুযোগ পেয়েছিল, তেমনি অলস মুলধন উৎপাদন খাতে ব্যয়ে স্বনির্ভরতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছিল। [. শাহ মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী অর্থনীতিঃ নির্বাচিত প্রবন্ধ, স্কয়ার পাবলিকেশন, রাজশাহী, খৃ. ১৯৯৬, পৃ. ১৬-১৭।]