hadith book logo

স্বনির্ভরতা অর্জনে ইসলাম একটি পর্যালোচনা

লেখকঃ ড. হুসাইন আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

আয়-ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়ীতা

অপরিমিত সম্পদ ব্যয় পরনির্ভশীলতার অন্যতম প্রধান কারণ। । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাই সম্পদ ব্যয়ে মিতাচারী হবার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা‘আলা অপব্যয করতে নিষেধ করেছেন। এরশাদ হচ্ছে,

﴿وَءَاتِ ذَا ٱلۡقُرۡبَىٰ حَقَّهُۥ وَٱلۡمِسۡكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَلَا تُبَذِّرۡ تَبۡذِيرًا﴾ [ الإسراء :26]

‘‘প্রাপ্য দেবে আত্মীয়-স্বজন, মিসকীন ও মুসাফিরদেরকে কিন্তু কিছুতেই অপব্যয় করবে না। [. আল-কুরআন ১৭: ২৬।]

আল্লাহ তাওয়ালা আরও বলেন,

﴿إِنَّ ٱلۡمُبَذِّرِينَ كَانُوٓاْ إِخۡوَٰنَ ٱلشَّيَٰطِينِۖ﴾ [ الإسراء :27]

অপব্যয়কারীরা শয়তানের ভাই। [. আল-কুরআন ১৭: ২৭।] ব্যয়ের ক্ষেত্রে আল্লাহ তা‘আলা মধ্যম পন্থাবলম্বনের নির্দেশ দিয়েছেন। এরশাদ হচ্ছে

﴿وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُواْ لَمۡ يُسۡرِفُواْ وَلَمۡ يَقۡتُرُواْ وَكَانَ بَيۡنَ ذَٰلِكَ قَوَامٗا﴾ [ فاطر :67]

আর যখন তারা ব্যয় করে তখন তারা অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং তারা আছে এতদুভয়ের মাঝে মধ্যম পন্থায়। [. আল-কুরআন ২৫: ৬৭।] অতএব বলা যায় স্বনির্ভরতা অর্জনের জন্য অপব্যয় না করা ও মিতব্যয়ী হওয়া অত্যন্ত প্রয়োজন।