১
দানে বাড়ে সম্পদ, বৃদ্ধি পায় মর্যাদা
লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
সাদাকাতুল ফিতর (বাধ্যতামূলক দানের ২য় প্রকার)
অবশ্যই আদায়াবশ্যিক দ্বিতীয় দানটি হচ্ছে সাদাকাতুল ফিতর। এটাকে আমরা বলতে পারি রমজানের রোজার ফিৎরা আদায় করা। এটা নারী পুরুষ নির্বিশেষে সকলকেই নির্ধারিত সময়ের মধ্যে আদায় করতে হয়। স্পষ্টভাবে কোরআনে ফিৎরা আদায় বিষয়ে কোনো নির্দেশ নাই। তবে হাদিস দ্বারা প্রমাণিত।
রাসূলের সকল আদেশ নিষেধ আমাদের জন্য বিনা বাক্যে মেনে নেয়া ফরজ। ফলে কোরআনে বর্ণনা না আসলেও রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত এ আমলটি সম্পাদন করা আমাদের জন্য আবশ্যিক বা ওয়াজিব।
এ ব্যাপারে বোখারি শরিফের মূল্যবান একখানা হাদিস হলো,
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ وَالذَّكَرِ وَالْأُنْثَى وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنْ الْمُسْلِمِينَ وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ . صحيح البخاري
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান গোলাম-স্বাধীন, পুরুষ-নারী এবং ছোট-বড় সকলের উপর এক সা’ খেজুর অথবা এক সা’ যব জাকাতুল ফিতর আদায় করা ফরজ করেছেন। এবং আদেশ করেছেন, লোকজনের ঈদগাহে যাওয়ার আগেই যেন তা আদায় করা হয়। (সহিহ বোখারি)