hadith book logo

দানে বাড়ে সম্পদ, বৃদ্ধি পায় মর্যাদা

লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

দানের উদ্দেশ্য কি হওয়া উচিৎ

দান সদকা অন্যান্য ইবাদতের মত একটি ইবাদত। কোন ইবাদতেই রিবা বা লৌকিকতা গ্রহণযোগ্য নয়। রিয়া বা লোক দেখানোর জন্য দান হলে তা আল্লাহর কাছে কবুল হবে না। আবশ্যিক ও অনাবশ্যিক সকল দান-সদকাতেই রিয়া মুক্ত হয়ে এ কাজ সম্পন্ন করার গুরুত্ব অপরিসীম।

আল্লাহ তাআলা বলেন-

(আরবি)

হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেয়ার মাধ্যমে তোমাদের সদকা বাতিল করো না। সে ব্যক্তির মত, যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর, যার উপর রয়েছে মাটি। অত:পর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আর আল্লাহ কাফির জাতিকে হিদায়েত দেন না। (সূরা বাকারা : ২৬৪)