১
দানে বাড়ে সম্পদ, বৃদ্ধি পায় মর্যাদা
লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
মানত (বাধ্যতামূল দানের ৪র্থ প্রকার)
আপনার জন্য কাজটি করা ওয়াজিব বা ফরজ ছিল না। কিন্তু মানত করার মাধ্যমে আপনি তা আপনার জন্য আবশ্যক করে নিয়েছেন। যেমন, আপনি বললেন: আমার এবারের সন্তানটি যদি সহজভাবে প্রসব হয় তা হলে আমি আমাদের গ্রামের জামে মসজিদে দুই হাজার টাকা দান করব। বস্তুত সন্তান প্রসব হলে দুই হাজার টাকা দান করা আপনার জন্য বাধ্যতামূলক ছিল না। কিন্তু মানত করার মাধ্যমে আপনি আপনার জন্য তা বাধ্যতামূলক করে নিয়েছেন। এ প্রেক্ষিতে তা পুরা করা আপনার জন্য ওয়াজিব হয়ে গেল।
মহান আল্লাহর বাণী:
(আরবি)
তার পর তারা যেন পরিস্কার-পরিচ্ছন্ন হয়, তাদের মানতসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরের তাওয়াফ করে। ( সূরা হজ্জ : ২৯)
মানত করার জন্য ইসলামি শরিয়ত কাউকে বাধ্য করেনি। এবং মানত ভাগ্যের কোনো পরিবর্তনও করতে পারে না। তাই মানত করা একটি মুবাহ কাজ বলা যেতে পারে। কিন্তু মানত করার পর তা অবশ্যই পূরণ করতে হবে। মানত বিষয়ক বর্ণনা কোরআনের বহু জায়গাতে এসেছে। এবং মানত পূর্ণ সৎকর্মশীলদের একটি গুণ বলেও কোরআনে (সূরা দাহার: ৭) বর্ণিত হয়েছে।