hadith book logo

দানে বাড়ে সম্পদ, বৃদ্ধি পায় মর্যাদা

লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

কোরবানি (বাধ্যতামূল দানের ৩য় প্রকার)

কোরবানি সামর্থ্যবান প্রতিটি মুসলিম ব্যক্তি প্রতি বছর ঈদুল আজহার নামজ আদায়ের পর আদায় করবে। বহু পূর্ব হতে চলে আসা বিশেষ এ ইবাদতটি উম্মতে মুহাম্মদির এক গুরুত্বপূর্ণ ইবাদত। এর ইতিহাস, গুরুত্ব ও ফজিলতের বিবরণ পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে এসেছে।

আল্লাহ তাআলা বলেন,

(আরবি)

প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি; যাতে তারা আল্লাহর নাম স্মরন করতে পারে, যে সমস্ত জন্তু তিনি রিযক হিসেবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব তারই কাছে আত্মপসমর্পণ কর, আর অনুগতদেরকে সুসংবাদ দাও। (সূরা হজ্জ : ৩৪)

(আরবি)

১.নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি। ২. অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং কোরবানি কর। ৩. নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ। ( সূরা কাউসার: ১-৩)