১
রোজাদার বোনদের প্রতি
লেখকঃ আব্দুল মালেক আল কাসেম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
সপ্তম পরিচ্ছেদ:
বান্ধবীদের সাথে অযথা আডডা দেয়া থেকে সাবধানতা অবলম্বন করুন। গীবত বা পরদোষ চর্চা, চোগলখুরী বা একজনের কথা অন্য জনের কাছে লাগিয়ে দেয়া, অশ্লীল কথা-বার্তা পরিহার করে চলুন এবং নিজ মুখকে সংযত রাখুন। যে সকল কথা-বার্তা আল্লাহ তাআলা অপছন্দ করেন তা থেকে নিজেকে দূরে রাখুন। সর্বদা সুন্দর কথা বলুন। এ সময়টা হল নিজেকে গঠন করার একটি সুযোগ। এ সুযোগকে কাজে না লাগালে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। সুযোগ মানুষের জীবনে বার বার আসে না। ঈমানদারের প্রতিটি দিন তার জন্য এক সুযোগ।
হাদীসে এসেছে
عن أبي هريرة - رضي الله عنه - قال : كان رجلان من بلى قضاعة أسلما على عهد رسول الله - صلى الله عليه وسلم - فاستشهد أحدهما وأُخر الآخر سنة فقال طلحة بن عبيد الله : فرأيت المؤخر منهما أُدخِلَ الجنة قبل الشهيد فتعجبت لذلك فأصبحت فذكرت ذلك للنبي - صلى الله عليه وسلم - أو ذُكر ذلك للنبي - صلى الله عليه وسلم - فقال : { أليس قد صام بعده رمضان وصلى ستة آلاف ركعة وكذا ركعة صلاة سنة } [ رواه أحمد ].
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, কুজাআ এলাকার দু ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে ইসলাম গ্রহণ করল। একজন জিহাদের ময়দানে শহীদ হল আর অন্য জন এক বছর পরে মারা গেল। তালহা বিন উবাইদুল্লাহ রা. বলেন, আমি সপ্নে দেখলাম যে, পরে মারা যাওয়া ব্যক্তি শহীদের আগেই জান্নাতে প্রবেশ করেছে। আমি আশ্চর্য হলাম। পরে সপ্নের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বললাম। তিনি বললেন, পরের ব্যক্তি কি একটি রমজান রোযা রাখেনি? সে কি ছয় হাজার রাকআত নামাজ পড়েনি? এবং বহু সংখ্যক সুন্নাত নামাজ আদায় করেনি? (বর্ণনায়: আহমাদ)