১
রোজাদার বোনদের প্রতি
লেখকঃ আব্দুল মালেক আল কাসেম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
হে আমার মুসলিম বোন!
এ হল কতগুলো উপদেশমূলক টিপস যা আমি তাড়াতাড়ি লিখেছি। যদি এগুলো আপনার অন্তরে রেখাপাত করে তাহলে তাওবা করে এ পবিত্র মাসে আল্লাহমুখী হয়ে যান। আর ভাবুন, হতে পারে এটা আমার জীবনের শেষ রমজান। হতে পারে এরপর আমি আর আগামী বছর বেঁচে থাকবো না। আখেরাতের প্রস্তুতি নিতে থাকুন। জান্নাতের প্রত্যাশী হয়ে পথ চলা শুরু করুন। যে জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আর সেই আগুন থেকে নিজেকে বাচিঁয়ে রাখুন, এমন আগুন
﴿ نَزَّاعَةً لِّلشَّوَى (16) تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّى ﴾ [ المعارج :17،16]
যা মাথার চামড়া খসিয়ে নেবে। জাহান্নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করছিলো এবং মুখ ফিরিয়ে নিয়ছিল। (সূরা আল মাআরিজ, আয়াত ১৬-১৭)
নিজেকে সব সময়ের জন্য আল্লাহ তাআলার আনুগত্যে আবদ্ধ রাখুন। যদি পিছনের দিনগুলোতে আপনি ভাল কাজ-কর্ম করে থাকেন তাহলে সামনের দিনগুলোতে এর পরিমাণ বাড়িয়ে দিন। যাতে মৃত্যুর পর আপনাকে আফসোস করে বলতে না হয়
﴿ رَبِّ ارْجِعُونِ . لَعَلِّي أَعْمَلُ صَالِحاً فِيمَا تَرَكْتُ ﴾ [ المؤمنون :99-100]
হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়াতে ফেরত পাঠান, যেনে আমি সৎকাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। (সূরা আল মুমিনূন, আয়াত ৯৯-১০০)
সে দিনটি আসার পূর্বেই আপনি সতর্ক হয়ে যান।
আসুন, আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি তাঁর সুন্দর নামসমূহ ও গুনাবলির উসীলায় তিনি যেন এ মাসটিকে আমাদের জীবনে বার বার নসীব করেন।
হে আল্লাহ! আপনি আমাদের রোযা ও নামাজ কবুল করুন। আমাদের পূর্বের ও পরের সকল পাপ ক্ষমা করে দিন। আপনি ক্ষমামীল, দয়াময়।
হে আল্লাহ, আপনি আমাদের উত্তম সঙ্গী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চোখের প্রশান্তি হবে। আমাদের ক্ষমা করুন, ক্ষমা করুন আমাদের মাতা-পিতাকে আর সকল মুসলিম নর নারীকে।
আমাদের নবী মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গসহ সকল সাহাবীর উপর আপনার সালাত ও সালাম।
সমাপ্ত