১
রোজাদার বোনদের প্রতি
লেখকঃ আব্দুল মালেক আল কাসেম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
ষষ্ঠ পরিচ্ছেদ:
রমজান হল আল্লাহর পথে মানুষকে আহবানের একটি বড় সুযোগ। আপনি আপনার আত্নীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, সহকর্মীদেরকে পবিত্র এ মাসে আল্লাহর পথে আহবান করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারেন। আর এ জন্য আপনি বই-পত্র, ক্যাসেট, অডিও-ভিডিও সিডি ব্যবহার করতে পারেন। দিতে পারেন উপদেশ। আর এভাবেই আপনি দাওয়াতী কাজে অংশ গ্রহণ করতে পারেন। রুটিন করে প্রতিদিন কমপক্ষে একজন মানুষকে দাওয়াত দেয়ার পরিকল্পনা নিতে পারেন। এভাবে আপনি অর্জন করতে পারেন আল্লাহর পক্ষ থেকে বিশাল পুরস্কার। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
فوا الله لأن يهدي الله بك رجلاً خير لك من حُمر النعم [ متفق عليه ]
আল্লাহর শপথ! যদি তোমার মাধ্যমে আল্লাহ কোন ব্যক্তিকে পথ দেখান তাহলে তা হবে তোমার জন্য লাল উট লাভ করার চেয়েও শ্রেষ্ঠ পুরস্কার। (বর্ণনায়: বুখারী ও মুসলিম)