hadith book logo

রোজাদার বোনদের প্রতি

লেখকঃ আব্দুল মালেক আল কাসেম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

নবম পরিচ্ছেদ:

বাজার আর মার্কেট থেকে যথাসম্ভব নিজেকে দূরে রাখুন। কেননা বাজার হল ফিতনার স্থান ও আল্লাহর জিকির থেকে দূরে রাখার উপকরণ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

{ أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها } [ رواه مسلم ].

আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম স্থান হল মসজিদ আর সবচেয়ে অপছন্দের স্থান হল বাজার। (বর্ণনায় : মুসলিম)

বাজারে যাওয়ার ব্যাপারে রমজান মাস ও অন্য মাস যেন সমান না হয়ে যায়। এ পবিত্র মাসে পাপাচারে লিপ্ত হওয়া থেকে সাবধানতা অবলম্বন করুন। নিজের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করুন। পর পুরুষদের সাথে দেখা সাক্ষাত থেকে নিজেকে দূরে রাখুন। এ মাসে যদি আপনি বাজারে যাওয়া বন্ধ রাখেন তাহলে এমন কী ক্ষতি হতে পারে? তাই হাট বাজারে যাওয়া থেকে বিরত থেকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের কাজগুলো বেশী করে সম্পাদন করুন।