১
রোজাদার বোনদের প্রতি
লেখকঃ আব্দুল মালেক আল কাসেম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
অষ্টম পরিচ্ছেদ:
আপনার দাওয়াতের জন্য আপনার গৃহ হল প্রথম অগ্রাধিকার। প্রথমে নিজেকে নৈতিকতার শিক্ষায় আলোকিক করুন। এরপর আপনার স্বামী, আপনার ভাই, আপনার বোন আপনার সন্তানদের উপদেশ দিন। তাদেরকে নামাজ আদায় করতে, রোযা পালন করতে, কুরআন অধ্যায়ন করতে বলুন। আপনার গৃহে আপনি সুন্দর কথা ও সততার মাধ্যমে সৎকাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ চালু করুন। পরিবারের সকলের হিদায়াতের জন্য দুআ-প্রার্থনা করুন। যারা ধর্মীয় ব্যাপারে উদাসীন, এ রমজান তাদের সংস্কার ও সংশোধনের একটি সুযোগ। এ সুযোগটি আপনি কাজে লাগান। এতে আপনিও সওয়াবের অংশীদার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
{ من دل على خير فله مثل أجر فاعله } [ رواه مسلم ].
যে ব্যক্তি কোন ভাল বা কল্যাণের পথ দেখায়, ফলে যে করে, তার মতই সে সওয়াব পায়। (বর্ণনায় : মুসলিম)
তাই আপনি যদি কাউকে কুরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করেন আর সে ব্যক্তি তেলাওয়াত করে তাহলে আপনি সেই তেলাওয়াতের সওয়াব পাবেন। সকল সৎকর্মের ব্যাপারে এ নিয়মই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য।