hadith book logo

রোজাদার বোনদের প্রতি

লেখকঃ আব্দুল মালেক আল কাসেম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

দ্বাদশ পরিচ্ছেদ:

নিজের ভাল মন্দ কাজের হিসাব নেয়া, আত্ন-সমালোচনা বা মুহাসাবা করার উত্তম সময় হল পবিত্র রমজান মাস।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

{ إنما الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأماني } [ رواه الترمذي ].

বুদ্ধিমান হল ঐ ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে থাকে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর অক্ষম হল ঐ ব্যক্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে ও আল্লাহ ব্যাপারে অনেক ধরনের আশা আকাংখা পোষণ করে। (বর্ণনায়: তিরমিজী)

হাসান রহ. বলতেন, হে মানুষ! তুমি একা মৃত্যু বরণ করবে। একাকী কবরে যাবে। একাকী উত্থিত হবে। আর যখন তোমার হিসাব নেয়া হবে তখন তুমি একাই থাকবে।

ইবনে আউন রহ. বলেছেন, নিজের কাজের আধিক্যের উপর নির্ভর করো না। কারণ, তুমি জানো না এগুলো কবুল করা হয়েছে কি না? আর তোমার পাপ সম্পর্কে নিশ্চিত থেকো না। তুমি তো জানো না এগুলো ক্ষমা করা হয়েছে কি না। তোমার সকল আমলের খবর তোমার অজানা।