hadith book logo

যিকিরের তাৎপর্য ও ফযীলত

লেখকঃ আব্দুল্লাহ আল বাকী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

যিকরের স্বর্ণ মুহূর্ত:

এছাড়া-যে কোন ছোট্ট অবসরেও যিকর করে নেয়া যায়। যেমন গাড়ির অপেক্ষায় স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। কারো আগমনের অপেক্ষায় বসে আছেন। গাড়ি চালাচ্ছেন। কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিয়ে বসে আছেন। পায়ে হেটে কোথাও যাচ্ছেন। অফিস, কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, কিংবা ক্ষেত-খামারে হাতের কাজ চলাকালে নি:রবে যিকর করে অফুরান্ত ছওয়াব সঞ্চয় করে নেয়া সম্ভব। এসব ক্ষেত্র হল যিকরের জন্য বোনাস টাইম বা স্বর্ণ মুহূর্ত।