hadith book logo

যিকিরের তাৎপর্য ও ফযীলত

লেখকঃ আব্দুল্লাহ আল বাকী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

প্রাচীন ধ্যান-ধারনা নয়, সত্য গ্রহণের জন্য চাই সৎ সাহস ও উদার মানসিকতা:

আসুন, আমরা গতানুগতিক, মরচে পড়া ও সমাজের তৈরি করা ধ্যান-ধারণা, মন-মানসিকতা এবং ঝোঁক-প্রবণতার ঊর্ধ্বে উঠে উদার চিত্তে ভেবে দেখি-আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তায়ালা কি পদ্ধতি দিয়েছেন! আল্লাহর যিকর করার জন্য আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কি তরীকা দিয়েছেন!

আসুন আমরা আল্লাহর দেয়া পদ্ধতিতে আল্লাহর যিকর করি! সব চেয়ে বড় ইবাদতটি সবচেয়ে সুন্দর পদ্ধতিতে বাস্তবায়ন করি! এবং সবকিছুর স্রষ্টাকে সবসময় স্মরণ করি।

আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন!