১
তারাবীহ্ সালাতের রাকা‘আত একটি তাত্ত্বিক বিশ্লেষণ
লেখকঃ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
চতুর্থ ‘আছার’: আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত:
৭- ইমাম বায়হাকী তার সুনানে কুবরা গ্রন্থে আবুল হাসনা হতে বর্ণনা করেছেন যে, ‘আলী ইবন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু মানুষকে পাঁচ বার বিশ্রামের সাথে বিশ রাকা‘আত তারাবীর সালাত পড়তে নির্দেশ দিয়েছেন। [. বায়হাকী, সুনানুল কুবরা, (২/১৯৭)।]
আলোচ্য বর্ণনাটি যঈফ বা দুর্বল। কেননা আবুল হাসনা একজন অপরিচিত ব্যক্তি। [. ইবন হাজার, তাকরীব নং ৮০৫৩, অপরিচিত, সাহাবী, মীযানুল ই‘তিদাল (৪/৫১৫) নং ১০১০৬।]
৮- ইমাম বায়হাকী অন্য আরেকটি বর্ণনায় হাম্মাদ ইবন শুয়াইব হতে এবং তিনি আতা ইবন আস-সায়েব হতে বর্ণনা করেছেন। তিনি আব্দুর রহমান আস সুলামী হতে, তিনি আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে, আলী রাদিয়াল্লাহু আনহু রমযান মাসে কারীদেরকে তার কাছে ডেকে পাঠালেন, তারপর তাদের মধ্যে হতে একজনকে বিশ রাকা‘আত তারাবীহ্র সালাত মানুষদের পড়াতে নিদের্শ দিলেন। আর তিনি (আলী রা. স্বয়ং) লোকদের সঙ্গে বিতির সালাত আদায় করতেন।
এ বর্ণনাটি দুর্বল বা যঈফ। কেননা, এখানে হাম্মাদ ইবন শু‘য়াঈব দুর্বল রাবী। [. ইবন মঈন ও অন্যান্যরা এটাকে যঈফ বলেছেন। দেখুন: আব্দুর রহমান ইবন আবি হাতেম মুহম্মাদ ইবন ইদ্রিস আবু মুহম্মদ আর-রাযী আত-তামীমী,আল-জারহা ওয়াত তা‘দীল,(বৈরুত: দারু এহইয়াউত তুরাছিল আরাবী, প্রথম সংস্করণ ১৯৫২ খী.)১/১/১৪২); ইমাম বুখারী, তারীখুল কাবীর ( বৈরুত: দারুল ফিকর) তাহকীক: আস-সাইয়্যেদ হাশেম নদভী (২/১/৫২).]
৯- ইমাম বায়হাকী আরও বলেন, [. আস-সুনান আল-কুবরা,(২/৪৯৬)।] আমাদের নিকট শাতীর ইবন শাকল বর্ণনা করেছেন। আর তিনি আলী রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গী ছিলেন। নিশ্চয় তিনি রমযান মাসে বিশ রাকা‘আত তারাবীহ্ ও তিন রাকা‘আত বিতিরের ইমামতি করতেন।