১
তারাবীহ্ সালাতের রাকা‘আত একটি তাত্ত্বিক বিশ্লেষণ
লেখকঃ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
তারাবীহ্র সালাতের বিধান
তারাবীহ্ এর সালাত সুন্নাত হওয়ার ব্যাপারে ফকীহগণ একমত পোষণ করেছেন। আর এটি হানাফীগণ, [. আল কাসানী, বাদায়েউস- সানায়ে‘ ফী তারতীবিশ শারায়ে‘ (বৈরুত: দারুল মারিফাহ) (১/৬২৩)।]হাম্বলীগণ, [. মুয়াফফিক উদ্দিন ইবন কুদামাহ, আল মুগনী (কায়রো, দারুল হিজর, দ্বিতীয় সংস্করণ ১৪১২ হি.) তাহকীক: আব্দুল্লাহ ইবন আবদুল মুহসিন তুর্কী ও আবদুল ফাত্তাহ মুহাম্মদ আল হালু (২/৬০১)।]শাফেয়ীগণ, [. ড. ওহাবাতুল যুহাইলী, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ( মিশর: দারুল ফিকর, তৃতীয় সংস্করণ, ১৪০৯ হি.) (২/৬৪,৬৫)।]কতিপয় মালেকীর [. আবুল ওলীদ মুহম্মদ ইবন আহমদ ইবন মুহম্মদ ইবন আহমদ ইবন রুশদ আল কুরতুবী, আল- আন্দালুসী আশ-শাহীর ইবন আল-হাফীদ, বিদায়াতুল মুজতাহেদ ওয়া নেহায়েতুল মুকতাসিদ ( মিশর, দারুস-সালাম, প্রথম সংস্করণ ১৪১৬ হি.) তাহকীক: ড. আব্দুল্লাহ আল-আবাদী (১/৪৭৩)।] নিকট সুন্নাতে মুয়াক্কাদাহ। নারী -পুরষ নির্বিশেষে সকলের জন্য সুন্নাত। আর এটা প্রকাশ্য দ্বীনের নিদর্শন। [.আল-মাওসুয়াতুল ফিকহিয়্যা আল-কুয়েতিয়্যাহ ( ২৭/১০৩)।]