hadith book logo

কালেমা শাহাদাত

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

২. এই কালেমার ওপর দৃঢ় বিশ্বাস রাখা, সংশয়-সন্দেহ পরিত্যাগ করা:

‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর অর্থ ও তাৎপর্যকে দৃঢ়ভাবে বিশ্বাস করার মানে এর ব্যাপারে কোনো ধরনের সংশয়, সন্দেহ বা কিংকর্তব্যবিমূঢ়তার বিন্দুমাত্র সংমিশ্রন থাকতে পারবে না। আল্লাহ তা‘আলা বলেন,

﴿إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمۡ يَرۡتَابُواْ وَجَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ ١٥﴾ [ الحجرات : ١٥ ]

“তারাই মুমিন, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর রাস্তায় ধন-সম্পদ ও জীবন দ্বারা জিহাদ করে। তারাই সত্যনিষ্ঠ।” [সূরা আল-হুজুরাত, আয়াত: ১৫] রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ হুরায়রাকে বলেন,

«يَا أَبَا هُرَيْرَةَ، اذْهَبْ بِنَعْلَيَّ هَاتَيْنِ فَمَنْ لَقِيتَ مِنْ وَرَاءِ هَذَا الْحَائِطِ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ فَبَشِّرْهُ بِالْجَنَّةِ»

“হে আবূ হুরায়রা! তুমি আমার এ দু’টি জুতা নিয়ে যাও (তাকে জুতা দু’টি প্রদান করলেন) এ দেওয়ালের ওপাশে অন্তরের অন্তস্থল থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর সাক্ষ্য প্রদানকারী যার সাথেই তুমি সাক্ষাত করবে তাকে জান্নাতের সুসংবাদ দাও।” [সহীহ মুসলিম, হাদীস নং ৩১।]