hadith book logo

কালেমা শাহাদাত

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

১. এই কালেমার অর্থ, আবেদন ও দাবী সর্ম্পকে জ্ঞান অর্জন করা, অজ্ঞতা পরিহার করা:

বান্দাকে অবশ্যই জানতে হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (প্রত্যাখ্যান ও গ্রহণ) অস্বীকৃতি ও স্বীকৃতি দু’টি বিষয়ের সমন্বয়। এই কালেমার দাবি হচ্ছে: আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের ইবাদতের উপযুক্ততা প্রত্যাখ্যান করা এবং একমাত্র আল্লাহ তা‘আলার জন্য স্বীকৃতি প্রদান করা। আল্লাহ তা‘আলা বলেন,

﴿فَٱعۡلَمۡ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ﴾ [ محمد : ١٩ ]

“জেনে রাখুন, আল্লাহ তা‘আলা ব্যতীত কোনো উপাস্য নেই।” [সূরা মুহাম্মাদ, আয়াত: ১৯] রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ دَخَلَ الْجَنَّةَ» .

“যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর তাৎপর্য ও অর্থ জানাবস্থায় মারা গেল, সে জান্নাতে প্রবেশ করবে।” [মুসান্নাফে ইবন আবি শায়বাহ, হাদীস নং ১০৮৬৮; মুসনাদে আহমদ, হাদীস নং ৪৯৮।]