hadith book logo

কালেমা শাহাদাত

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর সাক্ষ্য প্রদানের তাৎপর্য:

সংবেদনশীল, তাৎপর্যপূর্ণ এ সাক্ষ্য প্রদানের অর্থ হলো: ‘সত্যিকারার্থে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নয়। যেহেতু একমাত্র আল্লাহ তা‘আলা সৃষ্টিকর্তা, অধিপতি, রিযিকদাতা, কল্যাণসাধনকারী, ক্ষতিসাধনকারী ও পরিচালনাকারী, সেহেতু আল্লাহ তা‘আলার বান্দা স্বীয় নিবেদন, আশা, ভয়, মহব্বত, মীমাংসা, ভরসা এবং সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে একমাত্র তাঁর শরণাপন্ন হবে, অন্য কারো নয়।