১
কালেমা শাহাদাত
লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর শর্তসমূহ:
আলোচিত কালেমায়ে তাওহীদ জান্নাতে প্রবেশের চাবিস্বরূপ, জাহান্নাম তাতে মুক্তির ঢালস্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ دَخَلَ الْجَنَّةَ» .
“যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মা‘বূদ নেই) এর অর্থ, তাৎপর্যের জ্ঞান নিয়ে মারা গেল সে জান্নাতে প্রবেশ করবে।’’ [মুসান্নাফে ইবন আবি শায়বাহ, হাদীস নং ১০৮৬৮; মুসনাদে আহমদ, হাদীস নং ৪৯৮।]
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
«إِنَّ اللهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ : لَا إِلَهَ إِلَّا اللهُ يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللهِ» .
“অবশ্যই আল্লাহ তা‘আলা ঐ ব্যক্তির ওপর জাহান্নাম হারাম করে দিয়েছেন, যে আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের জন্যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ কালেমাটি পাঠ করেছে।” [সহীহ বুখারী, হাদীস নং ৫৪০১, ১১৮৫; সহীহ মুসলিম, ১/৪৫৪।]
আফসোস! অনেক মানুষ কালেমায়ে শাহাদাত শুধু মুখে উচ্চারণ করে পরমানন্দে নিশ্চিন্ত বসে আছে, অথচ এর শর্ত, এর দাবী বাস্তবায়ন যে কত অপরিহার্য তা একেবারে বেমালুম ভুলে আছে। ওহাব ইবন মুনাব্বিহ রহ.-কে প্রশ্ন করা হয়েছিল,
«أَلَيْسَ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ مِفْتَاحُ الجَنَّةِ؟ قَالَ : «بَلَى، وَلَكِنْ لَيْسَ مِفْتَاحٌ إِلَّا لَهُ أَسْنَانٌ، فَإِنْ جِئْتَ بِمِفْتَاحٍ لَهُ أَسْنَانٌ فُتِحَ لَكَ، وَإِلَّا لَمْ يُفْتَحْ لَكَ» .
“লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি উত্তর দিলেন: অবশ্যই। তবে প্রতিটি চাবির কিন্তু দাঁত থাকে। যদি তুমি দাঁত আছে এমন চাবি নিয়ে আস, তোমাকে দরজা খুলে দেওয়া হবে। অন্যথায় দরজা খুলে দেওয়া হবে না।” [সহীহ বুখারী ২/৭১।]
কতক প্রজ্ঞাময় ওলামায়ে কেরাম নিম্নের পংক্তির মাধ্যমে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর শর্তগুলো একত্রিত করে বর্ণনা করে দিয়েছেন:
علم يقين وإخلاص وصدقك
محبة وانقياد والقبول لها .
وزيد ثامنها الكفران منك بما
سوى الإله من الأوثان قد ألها .
১. ইলম।
২. দূঢ় বিশ্বাস।
৩. ইখলাস।
৪. সততা, আন্তরিকতা।
৫. ভালোবাসা।
৬. আত্মসমর্পণ।
৭. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-কে মনে প্রাণে গ্রহণ করা।
৮. আল্লাহর বিপরীতে উপাস্য সকল মূর্তি প্রত্যাখ্যান করা।
আটটি মূল ভিত্তির ওপর সামান্য আলোকপাত: