hadith book logo

কালেমা শাহাদাত

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

শাহাদাতের মূল ভিত্তি:

শাহাদাত বা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর সাক্ষ্য মূল দু’টি ভিত্তির ওপর নির্ভরশীল-

১. প্রত্যাখ্যান।

২. স্বীকৃতি প্রদান।

لا إله : প্রত্যাখ্যান। অর্থাৎ ইবাদতের উপযুক্ত যে কোনো উপাস্যের অস্তিত্বকে প্রত্যাখ্যান করা, একমাত্র আল্লাহ তা‘আলা ব্যতীত।

إلا الله : স্বীকৃতি প্রদান। একমাত্র আল্লাহ তাআলাই ইবাদতের উপযুক্ত অন্য কেউ নয়, এর স্বীকৃতি প্রদান করা।