১
মৃত ব্যক্তির জন্য ইছালে ছাওয়াব শরীয়তের দৃষ্টিভঙ্গি
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
৮-কাঙ্গালীভোজ
মৃত ব্যক্তিদের জন্য যে সকল অনুষ্ঠান করা হয় তার একটি হল কাঙ্গালীভোজ। এর অর্থ সকলের জানা। মৃত ব্যক্তির মাগফিরাত কামনায় দরিদ্র অসহায় লোকদের জন্য খাবারের আয়োজন করা। এটা সামাজিকভাবে প্রচলিত হলেও কুরআন ও সুন্নাহ দ্বারা অনুমোদিত। যদি এর আয়োজনকারীরা সত্যিকারার্থে ছাওয়াবের জন্য করে থাকে, অন্য কোন উদ্দেশ্য না থাকে এবং অবৈধ টাকা বা জোর-জবরদস্তি করে আদায় করা চাঁদার টাকা দিয়ে না হয় এবং যাদের খাবার দেয়া হবে, তাদের কোন কষ্ট না দেয়া হয়, তবে, সন্দেহ নেই, এটা খুবই ভাল ও ছাওয়াবের কাজ। এটা একটা ছদকাহ। আল্লাহ ও তার রাসূল মানুষকে খাদ্য দানে উৎসাহিত করেছেন এবং এর জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন।