১
মৃত ব্যক্তির জন্য ইছালে ছাওয়াব শরীয়তের দৃষ্টিভঙ্গি
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
২-ফাতেহা পাঠ
‘ফাতেহা পাঠ’ এর অর্থ, বলা যায়, সর্বপরিচিত : সূরা ফাতেহা পাঠ করা। তবে, পরিভাষায় মৃত ব্যক্তির কবরে উপস্থিত হয়ে তার জন্য সূরা ফাতেহা বা সংক্ষিপ্ত দুআ-প্রার্থনা করা। যেমন, আমরা প্রায়ই খবরে শুনে থাকি, প্রেসিডেন্ট অমুক নেতার কবরে যেয়ে ফাতেহা পাঠ করেছেন ; এটাকে ফাতেহা-খানিও বলা হয়। এ থেকে ফাতেহা ইয়াযদাহম [ফাতেহা ইয়াযদাহম : রবিউস্সানী মাসের এগার তারিখে আব্দুল কাদির জীলানী (রহ.) এর ওফাত দিবস পালন।] ও ফাতেহা দোয়াযদাহম [ফাতেহা দোয়াযদাহম : ১২ই রবিউল আউয়াল তারিখে নবী কারিম (সা.) এর মৃত্যু দিবস পালন।] এর উৎপত্তি। ফাতেহার আরেকটি প্রচলিত রূপ আছে। তাহল কোন অলী বা বুযুর্গের সওয়াব রেসানীর উদ্দেশ্যে খানা পাকানোর পর তাতে দুআ-দরূদ বা সুরা-কালাম পড়ে ফুঁক দেয়া ও তারপর তা বিতরণ করা। [ইছলাহুর রুসুম : আশরাফ আলী থানবী (রহ.), পৃষ্ঠা ১২১]
আমি এক অনুষ্ঠানে দেখেছি আয়োজকরা কয়েকটি ডেগে খিচুড়ি পাক সেরে বসে আছেন। শত শত লোক লাইনে দাড়িয়ে আছে খিচুড়ী পাওয়ার জন্য। দুপুর গড়িয়ে বিকাল এসে যাচ্ছে। লোকজন অস্থির হয়ে যেন ধৈর্য হারিয়ে ফেলছে। কিন্তু বিতরণ করা হচ্ছে না। বিতরণ না করার কারণ জিজ্ঞেস করে জানা গেল এ খিচুড়ি রান্নার উপর ফাতেহা পাঠ করা হয়নি এখনো। এর উপর ফাতেহা পাঠ না করলে তা খাওয়া হালাল হবে না কারো জন্য। অনেক অপেক্ষার পর কাঙ্ক্ষিত পীর সাহেব আসলেন। এক গামলা খিচুড়ি তার সামনে আনা হল। তিনি কিছু একটা পাঠ করে তাতে ফুঁক দিলেন। গামলার এ খিচুড়ি আটটি ডেগে বন্টন করে মিশিয়ে দেয়া হল। ব্যস! এই ফাতেহার কারণে এখন তা সকলের জন্য হালাল হয়ে গেল।