১
মৃত ব্যক্তির জন্য ইছালে ছাওয়াব শরীয়তের দৃষ্টিভঙ্গি
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
১১-উরসে-কুল
উরসে-কুল শব্দের অর্থ সকলের জন্য ওরস। দেশের কোন কোন সূফী সম্প্রদায় এ পদ্ধতিতে মৃতদের জন্য ইছালে ছাওয়াব পালন করে থাকেন। কয়েকজন লোক একত্রিত হয়ে গোলাকার হয়ে বসে সূরা ফাতেহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাছ ও তাদের দলীয় বিশেষ একটি দরুদ পাঠ করে মুনাজাতের মাধ্যমে সওয়াব বখশে দেন সকল নবী, অলি ও মুসলমানদের জন্য। সাধারণত দৈনিক এশার নামাজের পর তারা এ অনুষ্ঠান করেন। কেহ করেন সপ্তাহে একদিন। এছাড়া, কেন্দ্রীয় আকারে এ অনুষ্ঠান করা হয়। এ দলের অনুসারীদের কেন্দ্র হল ভারতের পশ্চিমবঙ্গে। এ দলের লোক ব্যতীত অন্য কাউকে এ পদ্ধতিতে ইছালে ছাওয়াব পালন করতে দেখা যায় না। দলটির স্লোগান হল—বিনা পয়সায় দিন-দুনিয়ার শান্তি।