১
মৃত ব্যক্তির জন্য ইছালে ছাওয়াব শরীয়তের দৃষ্টিভঙ্গি
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
৪-মাটিয়াল
মাটিয়াল শব্দের প্রচলন গ্রামাঞ্চলে বহুল প্রচলিত। মৃত ব্যক্তির দাফন-কাফন বা মাটি দিতে যারা অংশ গ্রহণ করে, তাদের উদ্দেশ্যে ভোজ আয়োজন করাকে বলা হয় মাটিয়াল খাওয়ানো। গ্রামে দেখেছি, মৃত ব্যক্তির যখন দাফন সম্পন্ন হয়, তখন একজন ঘোষণা করে যে, অমুক তারিখ অমুক সময় মাটিয়াল খাবার হবে, আপনাদের দাওয়াত রইল। অনেক সময় দেখেছি, ঘোষণা না এলে অংশ গ্রহণকারীদের মধ্য থেকেই প্রশ্ন আসে যে, মাটিয়াল কবে হবে? গ্রাম্য সংস্কৃতিতে এ অনুষ্ঠান করার জন্য একটা সামাজিক দায়বদ্ধতা আছে। এটা দাফন ও জানাযায় অংশ নেয়ার জন্য এক ধরনের পারিশ্রমিক বলা চলে।