hadith book logo

সহীহ হাদীসে কুদসী

লেখকঃ আবু আব্দুল্লাহ মুস্তফা আল-আদাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৬

দিনের শুরুতে সুরক্ষা গ্রহণ করা

১১৯. নু‘আইম ইবন হাম্মার আল-গাতফানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন:

119 - «قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ : يَا ابْنَ آدَمَ لَا تَعْجِزْ عَنْ أَرْبَعِ رَكَعَاتٍ مِنْ أَوَّلِ النَّهَارِ أَكْفِكَ آخِرَهُ» .

“আল্লাহ তা‘আলা বলেন, হে বনী আদম দিনের শুরুতে চার রাকাত সালাত আদায়ে অপারগ হয়ো না, আমি দিন শেষে তোমার জন্য যথেষ্ট হব”। (আহমদ, আবু দাউদ ও ইবন হিব্বান) হাদীসটি সহীহ।