১
সহীহ হাদীসে কুদসী
লেখকঃ আবু আব্দুল্লাহ মুস্তফা আল-আদাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৪
আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের ঘটনা
১২৭. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
127 - «لَا يَنْبَغِي لِعَبْدٍ لِي ( و قَالَ ابْنُ الْمُثَنَّى : لِعَبْدِي ) أَنْ يَقُولَ : أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى عَلَيْهِ السَّلَام» .
“আল্লাহ তা‘আলা বলেছেন: আমার কোনো বান্দার জন্য (বর্ণনাকারী ইবন মূসান্না বলেছেন: আমার বান্দার জন্য) এমন বলা সমীচীন নয়: আমি ইউনুস ইবন মাত্তা আলাইহিস সালাম থেকে উত্তম [অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের ঘটনা শুনে হয়ত কেউ মনে করতে পারে যে, ইউনুস আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারেন নি, আমি তার থেকে উত্তম। এ জাতীয় কোনো কথা বলে নিজেকে নিয়ে অহংকার যেন কেউ না করে। কারণ, নবীগণ অন্যান্য সকল মানুষ থেকে উত্তম। তাদের সাথে আর কারও তুলনা চলে না। আর তাদের মান-মর্যাদা নিয়ে প্রশ্ন তোলার তো কোনো সুযোগই নেই। সুতরাং কেউ যেন এটা বলে না বসে যে, সে ইউনুস আলাইহিস সালাম থেকে ভালো। [সম্পাদক]]”। (সহীহ বুখারী ও মুসলিম) হাদীসটি সহীহ।